বিশ্বকাপে গিয়ে দল বদল স্পেন তারকার
ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে গিয়েই দল বদল করেছেন স্পেনের তারকা ফুটবলার মার্ক কুকুরেয়া। আজ সোমবার রাত ১০টায় বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে স্পেন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।
আজই প্রকাশ্যে এল স্পেনের অন্যতম ভরসা মার্ক কুকুরেয়ার দল বদল করেছেন। বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাক চেলসি ছেড়ে যোগ দিলেন রিয়াল মাদ্রিদে। স্পেনের এই ডিফেন্ডার নতুন চুক্তি সেরে ফেলেছেন।
২০২২ সাল থেকে মার্ক কুকুয়েরা খেলতেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে। বিশ্বকাপের পর খেলবেন লা লিগায়। রক্ষণ শক্তিশালী করতে কুকুরেয়াকে চুক্তিবদ্ধ করল রিয়াল মাদ্রিদ। সোমবারই কুকুরেয়ার সই করার খবর প্রকাশ করেছেন রিয়াল কর্তৃপক্ষ।
২৭ বছরের লেফট ব্যাক কুকুরেয়া বিশ্ব ফুটবলে পরিচিত নাম। বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাক হিসাবে বিবেচিত হন। ঘাড় পর্যন্ত লম্বা কোঁকড়ানো চুলের জন্য আলাদা করতে অসুবিধা হয় না তাকে।
ইংল্যান্ডের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রিয়ালের সঙ্গে ৬ কোটি ইউরোয় ছয় বছরের চুক্তি হয়েছে মার্ক কুকুয়েরার। হোসে মোরিনহো রিয়ালের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও ফুটবলারকে নিল ক্লাব কর্তৃপক্ষ।
আরও কয়েক জন ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা রয়েছে রিয়াল।

